মুন্সীগঞ্জে আসছেন এনায়েতুল্লাহ আব্বাসী
মুন্সীগঞ্জের সর্ব বৃহৎ প্রতিষ্ঠান ইসলামপুর কামিল মাদ্রাসা। নূরানী, হিফয বিভাগ সহ অত্র মাদ্রাসায় কামিল মাস্টার্স পর্যন্ত ইসলামি শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষার পাঠদান করা হয়। ঐতিহ্য অনুযায়ী প্রত্যেক বছর মাদ্রাসায় মাহফিলের আয়োজন করা হয়। মুন্সীগঞ্জ,ঢাকা ও নারায়ণগঞ্জ সহ আশেপাশের জেলার সর্বস্তরের জনগণ দীর্ঘ একটি বৎসর প্রিয় এ প্রতিষ্ঠানের মাহফিলের অপেক্ষায় থাকেন। দেশের স্বনামধন্য, আলেম-ওলামা অত্র মাহফিলে বয়ান করেন।
প্রতিবছরের ন্যায় এ বছরও মাহফিলের আয়োজন করা হয়েছে। জানা গেছে, এ বছর ডিসেম্বরের ২৫ তারিখ মাহফিল অনুষ্ঠিত হবে। প্রধানবক্তা হিসেবে আসছেন ড.এনায়েতুল্লাহ আব্বাসী।যিনি ইতোমধ্যে বেশ সুপরিচিত। তার আগমন কে কেন্দ্র করে মুন্সীগঞ্জের সর্বস্তরের জনগণ মাহফিল বাস্তবায়নে এগিয়ে আসবেন বলে আশ্বাস প্রকাশ করেছেন।



কোন মন্তব্য নেই